উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২৩ ১০:৩৪ এএম

দক্ষিণ চট্টগ্রামে হতে যাওয়া বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয়টি কোন জায়গায় হচ্ছে তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সরকারের পক্ষ থেকে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগের কথা জানার পর থেকেই চলছে এই নিয়ে মাতামাতি। এবার সেই বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

কক্সবাজার জেলার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং এটাকেই মাথায় রেখে কাজ করছেন সংশ্লিষ্টরা—এমনটাই জানান তিনি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নওফেল।

বিশ্ববিদ্যালয়ের জন্য কোন জায়গাটি নির্ধারণ করা হয়েছে, জানতে চাইলে নওফেল বলেন, ‘জায়গার বিষয়টাতো এখন নির্ধারণের বিষয় না। তবে প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দিয়েছেন।

SPONSORED CONTENT

সে বিষয়ে আইন প্রণয়নের কাজ চলছে, সবার আগে হবে আইন, যেহেতু কক্সবাজার জেলার নামে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দিয়েছেন, তাই আপাতত আমরা সেটিকে মাথায় রেখে এগোচ্ছি।’

বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজের অগ্রগতির বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের কাছে আসার পরেই, আমরা সেটা কেবিনেটে পাঠাবো। তারপর সেটি কেবিনেটে পাশ করার পর সংসদে আসবে। তবে বলাটা মুশকিল যে, এই মেয়াদে সংসদে এটা পাশ করাতে পারবো কিনা। তবে আমরা যদি কেবিনেট থেকে পাশ করিয়ে ফেলতে পারি, তাহলে পরবর্তী কাজগুলো যথাসময়ের মধ্যেই হয়ে যাবে।’

কোন ধরনের বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা আছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মন্জুরি কমিশন আমাদের যে প্রস্তাবনাটি দিয়েছে, সেখানে জেনারেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। সেখানে সর্বসাধারণের ভর্তির সুযোগ থাকবে, ভৌগলিকভাবে সেটা যাতে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মধ্যবর্তী কোনো জায়গায় যেন হয় সেটা মাথায় রাখা হয়েছে।

ওইদিকে তিনটি ডিস্ট্রিক—চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান থেকে শিক্ষার্থীরা আসতে পারে, সেটাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।’

তবে এখনও কক্সবাজারের ঠিক কোন জায়গায় বিশ্ববিদ্যালয় হবে, তা ঠিক করা হয়নি বলে জানান নওফেল। স্থানের আগে আইন পাশ হতে হবে। কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...