উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০১/২০২৪ ৫:২৫ পিএম

সমুদ্র সৈকতকে ঘিরে প্রতিনিয়ত কক্সবাজার বেড়াতে আসেন লাখো পযর্টক।

ট্যুরিস্ট পুলিশ বলছে, সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা পয়েন্টসহ শহরের বিভিন্ন স্পটে পযর্টকদের টার্গেট করে দালাল চক্রের সদস্যরা। আর পর্যটকদের হোটেল মোটেল জোনে নিয়ে আসতে ব্যবহার করা হয় তাদেরই চক্রের নারী সদস্যদের।

এমন চক্রের ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করার কথা বলছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার সকালে সমুদ্র সৈকত সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ওই নারী-পুরুষ সকলেই বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ঢাকা, শেরপুর ও কক্সবাজার এলাকার। আটক ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন নারী।

আপেল মাহমুদ জানান, কটেজ জোন অবৈধ কার্যকলাপ ও মাদকসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে এই চক্রটি এবং নারীদের মাধ্যমে ফাঁদ পেতে পর্যটকদের ব্ল্যাকমেইল করতো তারা।

সম্প্রতি বেশ কিছু পযর্টকদের অভিযোগের ভিত্তিতে সোমবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব অপরাধের সঙ্গে জড়িত ওই ১৮ জনকে আটকের কথা জানান পুলিশের এ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer