প্রকাশিত: ০৩/০৮/২০১৯ ২:৪১ পিএম

কিছুদিন বন্ধ থাকার পর কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ শুরু করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। সড়কের হিমছড়ি ঢালায় শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির পর এক যাত্রীকে অপহরণ করেছে করা হয়।

অপহৃত মাহবুবুর রহমান (৩০) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের মৃত জাফর হোসেনের ছেলে। তিনি সদ্য প্রবাস ফেরত। অটোরিকশায় থাকা রাশেদ নামে এক যাত্রী জানান, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখতে তারা বাইশারী থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। কক্সবাজার সদর ও রামুর সীমান্ত সড়ক ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌছা মাত্র তাদের বহনকরা সিএনজি অটোরিকশাটি থামায় ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল। তারা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। ডাকাতদল চলে যাবার সময় তার মামা মাহবুবুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত মাহবুবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান জানান, অসুস্থ শাশুড়ীকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে যাবার পথে শ্যালক অপহৃত হয়েছেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়েই আমরা অপহৃতকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

ঈদগড় আর আর এফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম জানান, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সকাল ৮ টার আগে চলাচল না করার কথা। কিন্তু এরপরও স্থানীয়রা এসব বারন না মানায় সড়কে অপহরণের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন, জরুরী প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়া দরকার। অপহৃতকে উদ্ধারে চেষ্টা চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...