ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৬ ৭:৩৯ এএম

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে রামু এলাকায় চলন্ত অবস্থায় দুষ্কৃতকারীর ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) ঘটনাটি ঘটে ট্রেনটি রামু অতিক্রম করার সময়।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিকে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক সেবা দেন।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...