উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ১২:১৬ পিএম , আপডেট: ৩০/০৬/২০২৫ ১:১৪ পিএম

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পেকুয়া সদর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছে।
‎
‎রবিবার (২৯ জুন) রাত ৮টার দিকে সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার মৃত জাফর আলম ছেলে।
‎
‎জানা যায়, নিহত নাছির উদ্দীন নিজ বাড়ি থেকে পেকুয়া বাজার আসার পথে পিছন দিক হত আসা পেকুয়া বাজারমুখি দ্রুতগামী ইজিবাইক (টমটম) তাকে জোরে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়।
‎
‎স্থানীয়া তাকে আহত অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহতের ভাই মফিজ উদ্দিন জানান, রাতে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকের (টমটম) ধাক্কায় তিনি মারাত্মক আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...