ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ৩:০৭ পিএম , আপডেট: ২৫/০৫/২০২৫ ৩:০৮ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক এনজিও কর্মকর্তা।

আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৭)। তিনি চট্টগ্রামের মীরসরাই থানার পূর্ব দুর্গাপূর গ্রামের আবুল কাশেমের পুত্র এবং ‘এসকেএস ফাউন্ডেশন’ নামক এনজিও সংস্থার চকরিয়ার খুটাখালী ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে চাকরিরত ছিলেন।

এ ব্যাপারে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- কর্মস্থলে যাওয়ার সময় মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী এনজিও কর্মকর্তা।

ওসি মালুমঘাট হাইওয়ে থানা আরও জানান- ঘাতক বাসও ভিকটিমের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...