প্রকাশিত: ১৬/০৫/২০১৯ ৪:৩৬ পিএম , আপডেট: ১৬/০৫/২০১৯ ৪:৪১ পিএম

ডেস্ক রিপোর্ট::
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম ইসলামী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রমজান মাসের শেষ দিকে মক্কায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে সৌদি বাদশাহর পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমের ওমের সালেম ওমর। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং ওআইসি সম্মেলনে যোগদানের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।
আমন্ত্রণের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ এখন বিশেষ সম্পর্ক বজায় রেখেছে।
জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেয়।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...