প্রকাশিত: ১২/০২/২০১৯ ৭:৫৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। সোমবার ১১ ফেব্রুয়ারি এই কমিটি গঠন করা হয়।
বিষয়টি সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী’র স্বামী একই আসনের দু’বারের সাবেক সংসদ আবদুর রহমান বদি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় শাহিন আক্তার চৌধুরী এমপি ও তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এই প্রতিবেদকের কাছে মুঠোফোনে সাবেক এমপি আবদুর রহমান বদি তাঁর সহধর্মিনী শাহিন আক্তার চৌধুরী এমপি বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer