প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ৯:৩৩ এএম

sogujbag-basabo-lrg20160628180735নিউজ ডেস্ক::

এবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেয়া হয়।

এঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তাতে প্রেরকের নামের জায়গায় এ বি সিদ্দিক, গাজীপুর লেখা রয়েছে। একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জাগো নিউজকে জানান, এই চিঠির বিষয়ে শুদ্ধানন্দ নিজেই সবুজবাগ থানায় মঙ্গলবার বিকেলে একটি জিডি করেছেন। কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...