প্রকাশিত: ১৯/০৪/২০২০ ৯:৩১ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দেশে তিনিই প্রথম এসিল্যান্ড, যিনি করোনায় আক্রান্ত হলেন।

গতকাল শনিবার রাত ৮টায় নতুন করে ভৈরবের ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এসিল্যান্ড হীমাদ্রী খীসাসহ মোট পাঁচজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে ভৈরবে এখন পর্যন্ত ১৫ জনের করোনা শনাক্ত হলো।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।

লুবনা ফারজানা বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্নভাবে ভৈরবের মানুষকে সচেতন করে আসছে উপজেলা প্রশাসন। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরমুখি করার চেষ্টা করেছেন। শেষমেশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন হীমাদ্রী খীসা।

এ ছাড়াও পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি।

জানা গেছে, গত কয়েকদিনে ভৈরবের ৭০ জন রোগীর নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর পর শনিবার পর্যন্ত ৬৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৪৯ জনের নেগেটিভ এবং ১৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।

ভৈরব করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer