প্রকাশিত: ৩১/০৭/২০২১ ৮:৫৬ এএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া::
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা তল্লাশি ফাঁড়ির বিজিবি সদস্যরা গত ২৯ জুলাই রাতে এক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবার চালান ও এনজিও সংস্থা “এফএইচ” (ফুট ফর দ্যা হাংগ্রী বাংলাদেশ) এর একটি এ্যাম্বুলেন্স সহ পাচারকারিকে আটক করেছে। আটক পাচারকারি এ্যাম্বুলেন্স চালকের নাম ইমাম হোসেন (৩১)। তিনি কক্সবাজারের রামু উপজেলার রাবেতার ধোয়াপালং গ্রামের বাসিন্দা।

রামুর বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৫ থেকে কক্সবাজারগামী একটি এ্যাম্বুলেন্স ( চট্টগ্রাম-ছ ৭১-০৪৩৭) বিপুল পরিমাণ ইয়াবার গোপন সংবাদ ছিল।

মরিচ্যা তল্লাশি ফাঁড়ির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানিয়েছেন, ব্যাটালিয়ান অধিনায়কের নির্দেশনায় তিনি রাত ৯ টার দিকে কুতুপালং থেকে কক্সবাজারমুখী যানবাহন আটকিয়ে তল্লাশির প্রস্তুতি নেন। এসময় দেখা যায়, পেছনে থাকা একটি এ্যাম্বুলেন্স সন্দেহ হলে ড্রাইভারকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি পরে এ্যাম্বুলেন্সের রুগীর সীটের নিচে লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ্যাম্বুলেন্স চালক ইমাম হোসেনকে আটক করা হয়। আটক পাচারকারি এ্যাম্বুলেন্স চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...