প্রকাশিত: ১৬/০৭/২০১৯ ৯:৩১ এএম

এনজিও কর্মী সেজে ঋণ দেয়ার কথা বলে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত সাত্তার সরকার (৬০) বগুড়া সদরের তেলীহারা উত্তরপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তেলীহারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে তেলীহারা গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৫) বাজার থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলে প্রতিবেশী দাদা সাত্তার সরকারের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সাত্তার ওই কিশোরীকে জোর করে ধর্ষণ করে। ওই কিশোরী বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি জানায়। পরে পারিবারিকভাবে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।

সোমবার (১৫ জুলাই) সকালে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে সাত্তার সরকার আত্মগোপন করে। পুলিশ তাকে কৌশলে গ্রেফতার করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সাত্তার সরকারকে গ্রেফতার করতে এনজিও কর্মী সেজে তার সঙ্গে যোগাযোগ করি। পরে ঋণ নেয়ার প্রস্তাব দেয়া হলে তিনি গ্রামের এক রাস্তায় দেখা করেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...