ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১১/২০২৩ ১০:০৯ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাসু দেব (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মহাসড়কের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেইনে চট্টগ্রাম ফিড মিলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাসু দেব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীস্বরাই গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। পারিবারিক জীবনে তিনি এক মেয়ে সন্তানের বাবা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, মহাসড়কের ছোট কমলদহ এলাকায় অজ্ঞাতনামা গাড়ি সামনে থাকা একটা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী নিহত হন। মাথায় গুরুতর জখম হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃতের লাশ এবং দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...