প্রকাশিত: ১৯/১২/২০১৮ ৩:২৭ পিএম

ডেস্ক রিপোর্ট- এই কনকনে ঠান্ডায় বাগানের মধ্যে পড়েছিল ফুটফুটে শিশুটি। স্থানীয়রাই শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত্যু হয় শিশুটির।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আরিফ বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রসবের পর প্রায় আড়াই ঘণ্টা শিশুটি বিনা পরিচর্যায় ছিল। হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা বেশ খারাপ ছিল।

এরআগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের নিধুখোলা গ্রামের পাকা রাস্তার কাছে বাগানের মধ্যে একটি গর্তে কাপড়ে পেঁচানো অবস্থায় নবজাতক কন্যাশিশুটিকে পাওয়া যায়। স্থানীয়দের দাবি, জন্মের পর নবজাতককে বাগানে ফেলে গেছেন তার মা।

স্থানীয় যুবক মলয় বলেন, দুপুর ১২টার দিকে এক পুরুষ ও এক নারী একটি মোটরসাইকেলে এসে শিশুটিকে বাগানে ফেলে পালিয়ে যায়।

নিধুখোলা গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম জানান, বাগানে শিশুটির কান্না শুনতে পান। এসে দেখেন শিশুটির নাড়ি কাটা হয়নি। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে নাড়ি কাটেন এবং পরিচর্যা শুরু করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে বাচ্চাটিকে খুলনায় নিয়ে যাচ্ছিলাম। পথে তার মৃত্যু হয়।”

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...