প্রকাশিত: ১০/০৮/২০২১ ৬:৪২ পিএম

৮০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবির থেকে মনসুর আলী নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বালুখালীর ক্যাম্প-৮/ইস্ট থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক মনসুর আলী বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে।

জানা যায়, বালুখালীর ক্যাম্প-৮/ইস্টের একটি বসতঘরে ইয়াবা মজুদ করা হচ্ছে এমন খবরে এনএসআই কক্সবাজারের সদস্যরা তল্লাশি চালায়।

এতে মনসুর আলীর বসতঘরে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, ইয়াবাসহ আটকের পর আমাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...