প্রকাশিত: ২২/০১/২০২২ ৮:৩৯ পিএম


রাজধানীতে এক পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক আ ন ম ইমরান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যাপারে বিস্তারিত শিগগিরই জানানো হবে।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘চালক আর হেলপারকে র‍্যাব গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো থানায় তাঁদের হস্তান্তর করা হয়নি। তাঁদের হস্তান্তর করা হলে আরও বিস্তারিত জানা যাবে।’

যাত্রাবাড়ীতে বাসের চাপায় একই পরিবারের ৩ জন নিহতযাত্রাবাড়ীতে বাসের চাপায় একই পরিবারের ৩ জন নিহত
গতকাল শুক্রবার সকালে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি সাহেদা বেগমকে দেখতে ঢাকায় আসেন তাঁর স্বামী আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন আক্তার (৩৫), জামাতা রিয়াজুল (৪৫) ও নাতনি বৃষ্টি আক্তার। বরিশালের উজিরপুর থেকে লঞ্চে করে সদরঘাটে আসেন তাঁরা। সদরঘাট থেকে সাহেদা বেগমের বড় ছেলে তানভীরের মাতুয়াইলের বাসায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথে যাত্রাবাড়ীতে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাঁদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই মারা যান। ছয় বছরের শিশু বৃষ্টি গুরুতর জখম হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...