প্রকাশিত: ১৯/০৮/২০২১ ৮:০৫ এএম


সিএমপির ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় এক দশকের সিএমপি অধ্যায় শেষ হয়ে গেল ‘হ্যালো ওসি’র জনক মহসীনের।

বুধবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ বদলি করা হয়। তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।

এরআগে চলতি বছরের জানুয়ারিতে চসিক নির্বাচনের আগে কোতোয়ালী থেকে সংঘাতপ্রবণ ডবলমুরিং থানার ওসি হিসেবে যোগ দেন মহসীন।

ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে থেকে তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...