প্রকাশিত: ২৭/০৭/২০২১ ৭:২৫ পিএম

রাজধানীতে সৌদিগামী এক প্রবাসীকে একদিনেই দেওয়া হলো পর পর তিন ডোজ করোনার টিকা। সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
একদিনেই সৌদিগামী প্রবাসীকে তিন ডোজ টিকা!

সৌদিগামী ওই প্রবাসীর নাম ওমর ফারুক। তার বাড়ি গ্রামে নারায়ণগঞ্জ। তিনি সোমবার সকালে ঢাকায় আসেন টিকা দিতে।

ওমর ফারুক বলেন, ‘আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল। ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।’
এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। এটি বড় ধরনের ভুল হয়েছে। তিন ডোজ টিকা দেওয়া ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখতে হবে। তিন ডোজ টিকা নেওয়ার কিন্তু কোনো নিয়ম নাই। এবং একটা ডোজ নিয়ে ২১ দিনের মধ্যে নেওয়ার নিয়ম নাই।’
এদিকে দেশে করোনায় মৃত্যু যেন লাফিয়ে বাড়ছে। আর লাগামহীনভাবে ছুটছে করোনা শনাক্তের সংখ্যাও। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা ২৫৮ জনে ঠেকেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু ১৯ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer