প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ৬:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অতীতের ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০১৭ প্রকাশিত কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা এবারও গৌরবজনক ফলাফল করেছে। এবারে এ কলেজের পাশের হার ৯২.৯৭ শতাংশ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট পাশের হার ৬১.০৯ শতাংশ। কক্সবাজার জেলায় মফস্বলের কলেজগুলেf ফলাফলে এগিয়ে এসেছে । তবে পাশের সংখ্যার বিচারে বরাবরই শহরের কলেজগুলো এগিয়ে আছে । জিপিএ ৫ পাওয়া কলেজ গুলো হচ্ছে- কক্সবাজার সরকারী কলেজ ৩৫ জন , কক্সবাজার মহিলা কলেজ ১জন , মহেশখালী কলেজ ১জন , উখিয়া বঙ্গমাতা কলেজ ১জন ।

প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ক্রম অনুসারে – কক্সবাজার সরকারী কলেজ ৯২.৯৭ % , হ্নীলা মইনউদ্দিন মেমোরিয়াল কলেজ ৯০.৫৪% , শহীদ জিয়া উপকূলীয় কলেজ ৮৮.৪২% , কক্সবাজার কমার্স কলেজ ৭৪.০১% , চকরিয়া মহিলা কলেজ ৬৪.৩২% , কক্সবাজার সরকারি মহিলা কলেজ ৬৩.৭২% , কক্সবাজার সিটি কলেজ ৫৯.০৩% , টেকনাফ কলেজ ৫৮.২৯% , হাভাড কলেজ ৫৬.৭৪% , ডুলাহাজারা কলেজ ৫৬.৬৮% , মহেশখালী কলেজ ৪৬.১৪% , উখিয়া বঙ্গমাতা কলেজ ৪৩.১৮% , বদরখালি কলেজ ৪২.২৩%, কুতুবদিয়া কলেজ ৪১.৩২% , ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ৪০.৮৯% , চকরিয়া কমার্স কলেজ ৩৬.৯৯% , উখিয়া কলেজ ৩৫.৮৭% , রামু কলেজ ৩৪.৩১%, চকরিয়া কলেজ ৩৩.৪৪%, বঙ্গমাতা মহিলা কলেজ মহেশখালী ৩১.২৯% , হোয়ানক কলেজ ২৬.১৯% । সিবিএন রিপোর্ট

এদিকে এ কৃতিত্বপূর্ণ ফলাফলে কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। এ ফলাফলের জন্য কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী কলেজের সকল সম্মানিত শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরো ভাল ফলাফল করার জন্য সর্বমহলের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer