ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১১/২০২৬ ৮:৫৮ এএম , আপডেট: ০১/১১/২০২৬ ৯:০০ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে icddr,b, পদসংখ্যা ১৩

পদের নাম: Surveillance Worker (Rural)
বিজ্ঞপ্তি নম্বর: Adv#146/2026
প্রকাশের তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশের আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান icddr,b জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Surveillance Worker (Rural) পদে ১৩ জন কর্মী নিয়োগ দেবে।

কর্মস্থল: চকরিয়া, কক্সবাজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • চকরিয়ার এলাকা ও রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। চকরিয়ার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।
  • উপজেলা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বৈধ প্রত্যয়নপত্র থাকতে হবে।

প্রধান দায়িত্বসমূহ:

  • বাড়ি বাড়ি গিয়ে অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার নেওয়া।
  • গবেষণায় অংশগ্রহণকারীদের সম্মতি গ্রহণ করা।
  • শ্বাসতন্ত্রের নমুনা, বিশেষ করে নাকের সোয়াব সংগ্রহ করা।
  • সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পৌঁছে দেওয়া।
  • তথ্য ও প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
  • প্রতিদিনের কাজের প্রতিবেদন সুপারভাইজারকে দেওয়া।

চাকরির ধরন ও মেয়াদ:
স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক চাকরি। মেয়াদ ৬ মাস। কাজের দক্ষতা ও অর্থায়নের প্রাপ্যতা সাপেক্ষে মেয়াদ বাড়তে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৮ হাজার ২৬০ টাকা (সমন্বিত)। এর মধ্যে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত। এছাড়া উৎসব বোনাস, আয়কর সুবিধা, ভর্তুকিযুক্ত ক্যান্টিন এবং স্থানসংকুলান সাপেক্ষে পরিবহন ও ডে-কেয়ার সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬।

অনলাইনে আবেদন:
https://career.icddrb.org/apply-for-job/32304/22418

বিস্তারিত জানতে:
https://career.icddrb.org/

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগের কোনো পর্যায়ে icddr,b কোনো আবেদন ফি গ্রহণ করে না। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পাঠকের মতামত

মাসিক বেতন ৪৯ হাজার টাকা বেতন জনবল নিচ্ছে অ্যাকশনএইড, কর্মস্থল, কক্সবাজার

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...

কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল, টেকনাফ, উখিয়া

ব্র্যাক এনজিও কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক ...

নিয়োগ দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল,কর্মস্থল, কক্সবাজার

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংস্থাটি মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট ...