প্রকাশিত: ০২/০১/২০১৯ ৭:৫৮ এএম , আপডেট: ০২/০১/২০১৯ ৮:১৫ এএম

নিউজ ডেস্ক ::

জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ শেষ করেই উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। চলতি জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

আগামী এপ্রিলের মধ্যে ৬ ধাপে প্রায় ৫০০ উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। ইসির যুগ্ম সচিব ফরহাদ হোসেন জানান, এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। ভোটের জন্য প্রাথমিক কাজ শুরু করছে ইসি। ভোটের তফসিল হওয়ার পর ৪০ থেকে ৪৫ দিন সময় রাখা হবে ভোটের জন্য। ধাপে ধাপে ভোট হলে প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা তফসিল হবে।

জানা যায়, আইন অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৬ মাসের মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে একশর কাছাকাছি উপজেলার নির্বাচন হবে। নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ রয়েছে এবার।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer