প্রকাশিত: ০১/০৩/২০২২ ৭:১১ পিএম

নতুন নিয়োগের পর নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের রাজনৌতিক প্রেসার নেই বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি হাস্যরস করে বলেন, আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে; আর কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কি হয় সেটা সবাইকে জানাবো।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উচ্চরক্ত চাপের সঙ্গে শুধু আরও একটু দায়িত্বের প্রেসার যুক্ত হয়েছে। আগে আমি রাস্তায় একা হেঁটে বেড়াতাম; দায়িত্ব পাওয়ার পর এখন সেটা কমে গেছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। নির্দিষ্টভাবে আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে।

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, কীভাবে সেটি করা যাবে। সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনের দায়িত্বটা এসেছে তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না।

আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...