প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৭:৫৭ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়া সীমান্তের ঘুমধুম বিজিবির সদস্যরা বালুখালী কাস্টমস্ এলাকা থেকে একজন সন্দেহভাজন মিয়ানমারের রাখাইন নাগরিককে আটক করেছে। তার বিরুদ্ধে বিদেশীয় নাগরিক আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন। ঘুমধুম বিজিবির হাবিলদার নাজিম জানান, মিয়ানমারের বুচিদং জেলার বোপারীপাড়া গ্রামের দিবা তংচংগ্যার ছেলে তাপ চাকমা (২৫) গত রোববার রাত ১০টার দিকে অনুপ্রবেশ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উখিয়ার ঘাট বালুখালী কাস্টমস্ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...