প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৪:২২ পিএম , আপডেট: ২৫/০৩/২০২০ ৪:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক :
করোনা রোধে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করতে কক্সবাজারে মাঠে নেমেছে সেনাবাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুর ১টা থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচ উপজেলায় সেনাবাহিনী ও তিন উপজেলা নৌবাহিনী টহলে নেমেছে। এরমধ্যে নয়টি সেনাবাহিনী দল এবং পাঁচটি নৌ দল থাকবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, করোনা রোধে জনসাধারণে চলাচল নিয়ন্ত্রণ করতে সারাদেশের মতো কক্সবাজারে পাঁচ উপজেলায় সেনাবাহিনী টহল নামানো হয়েছে এবং উপকূলীয় তিন উপজেলায় নৌবাহিনীর টহল নামানো হয়েছে। আট উপজেলার মধ্যে কক্সবাজার সদর, রামু, উখিয়া, পেকুয়া ও চকরিয়া টহল দিবে সেনাবাহিনী এবং উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে টহলে নেমেছে নৌবাহিনী।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, করোনা রোধে সরকার হার্ডলাইনে রয়েছে। সাধারণ মানুষকে ঘর বের না হতে ইতোমধ্যে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের চলাচলের নিয়ন্ত্রণ শতভাগ নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী ও নৌবাহিনী দল নামানো হয়েছে। টহলরহ সেনবাহিনী ও নৌবাহিনী গণজমায়েত রোধ করতে নিয়ন্ত্রণের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেবে। জেলা প্রশাসক বলেন, করোনা নিয়ে সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ি থেকে হবেন না। দরিদ্র পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং টাকা বাড়ি পৌঁছে দেয়া হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer