প্রকাশিত: ১৩/১১/২০২০ ৭:৩৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি :;
উখিয়া প্রেস ক্লাবের দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলমান প্রক্রিয়া কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বরত কমিটি কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় পরিচালিত কার্যকরী কমিটির বৈঠকে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক ও নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রফিক উদ্দিন বাবুল, কার্য নির্বাহী সদস্য দীপন বিশ্বাস , আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও আলোকিত বাংলাদেশের কক্সবাজার জেলা প্রতিনিধি সেলিম উল্লাহ, প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ শেষে গঠনতন্ত্রের ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন দেওয়া হয় এবং কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনা করার জন্য প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরুল আমিন ছিদ্দিককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে বিভিন্ন আলোচনার এক পর্যায়ে সদ্য নিয়োগকৃত নিয়মিত সদস্যদের সাথে পরিচয় পর্ব সম্পন্ন করেন। এসময় নতুন সদস্যদের উদ্দেশ্যে প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিকেরা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হলে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল জানান, গঠিত নির্বাচন পরিচালনা কমিটি প্রধানকে চিঠি দ্বারা অবহিত করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন সম্পন্ন করা হয়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer