প্রকাশিত: ২০/০৭/২০১৯ ৭:৩৩ এএম

রোহিঙ্গার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বাস্তবায়নে বদ্ধপরিকর নবাগত ওসি আবুল মনসুরের। কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী থানা উখিয়ায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন চৌকস ওসি আবুল মনসুর। বৃহস্পতিবার ১৮ জুলাই তিনি বিদায়ী ওসি আবুল খায়েরের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রামু থানা ও কক্সবাজার ডিবিতে সফতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। রামু থানায় থাকাকালে তিনি বিশেষ কৌশল প্রয়োগ করে সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মাদক নির্মূল, ডাকাত প্রতিরোধে সহায়তা, অপরহনকারী চক্র দমনে ভূমিকা, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উখিয়া থানার নবাগত ওসি আবুল মনসুর বলেন, আমাকে আমার উর্ধতন কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্য বাস্তবায়নে আমি কাজ করে যাবো একাগ্রচিত্তে । তিনি আরো বলেন, আমি দুটি চ্যালেঞ্জ বাস্তবায়নে বদ্ধপরিকর, রোহিঙ্গার সুষ্ঠু ব্যবস্থাপনা, এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১২ লক্ষ রোহিঙ্গা বর্তমানে উখিয়া- টেকনাফে অবস্থান করছেন। রোহিঙ্গারা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান, এবং সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে তারা যাতে নিরাপত্তার সাথে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত উখিয়ায় থাকতে পারেন সেজন্য আমাদের পুলিশী কার্যক্রম ও গোয়েন্দা বিভাগের নজরদারীসহ তীক্ষ্ন দৃষ্টি অব্যাহত থাকবে। আরেকটা বিষয় বাস্তবায়নে আমি বদ্ধপরিকর সেটা হচ্ছে, সরকারের ষোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান অব্যাহতসহ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত প্রাত্যহিক বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সার্বিক দায়িত্ব পালনে নবাগত ওসি উখিয়া থানা পুলিশের সদস্য, স্থানীয় জনসাধারণ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে, তিনি এর আগে সফলতার সাথে চট্রগ্রাম ইপিজেড , বাকলিয়া , ডিবি, ও সর্বশেষ রামু থানায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। এবং তিনি তারঁ সফল কার্যক্রমের জন্য বিভিন্ন পুরুস্কারে ভূষিত হন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...