প্রকাশিত: ২৬/০১/২০২২ ৯:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ড দৃষ্টিনন্দন ও উপভোগ্য করতে বৈচিত্র্যময় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা অচিরেই বাস্তবায়ন করা হবে। উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমদ মঙ্গলবার ২৫ জানুয়ারি একথা বলেন।

ইউএনও আরো জানান, উখিয়া উপজেলা পরিষদের রাস্তা সম্প্রসারণ, রাস্তার পাশে দৃষ্টিনন্দন লেক, হাটার রাস্তা, বিশ্রামের চেয়ার নির্মাণ, শিশুদের জন্য উখিয়ায় প্রথম শিশুপার্ক নির্মাণ এর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মঙ্গলবার ২৫ জানুয়ারি উখিয়া উপজেলা প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি উপজেলা কমাপাউন্ড পরিদর্শন করেন। ইউএনও নিজাম উদ্দিন আহমদ বলেন, আশা করছি খুব শীঘ্রই পরিকল্পনা সমুহ বাস্তবে রূপ নেবে এবং জনসাধারণ এর সুফল ভোগ করবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer