প্রকাশিত: ১৭/০২/২০২২ ১০:১৭ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য ৬ কোটি টাকা। বুধবার বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি অভিযানটি পরিচালনা করেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো: মেহেদি হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র জলিলের গোদা আমবাগান নামক স্থানে কৌশলে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। আনুমানিক রাত ১১টার সময় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারীরা টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পাশাপাশি গ্রেপ্তার হওয়ার ভয়ে বিজিবি টহল দলের উপর গুলি শুরু করে। বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করে। তখন পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ছয় কোটি টাকা মূল্যের দুই কোটি ইয়াবা উদ্ধার করে

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...