প্রকাশিত: ২৮/১০/২০২১ ২:৫০ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সুত্র
জানায়,২৮ অক্টোবর ভোর সাড়ে ৪ টার দিকে পূর্ব ফারির বিল এলাকা থেকে পালংখালী বিওপি’র সদস্যরা গোপন সুত্রে জানতে পারে কয়েকজন চোরাকারবারি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এপারে আসছে।এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যদের একটি দল উৎপেতে থেকে অবস্থান নেয়।বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।যার মূল্য ১ কোটও ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন,৩৪ বিজিবি’অধিনানায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer