প্রকাশিত: ২৬/০২/২০২২ ৯:৫৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় ৬ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ ২ সহযোগীর সাথে লালু বাহিনী প্রধান লালুকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃতরা হলো,টেকনাফের হোয়াইক্যং এলাকার আবদুল গফুরের ছেলে ওসমান গনি লালু (২৫),নলবনিয়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মোঃ আলী হোসেন ওরপে আলী(২৮) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মৃত মোহাম্মদ নুরের ছেলে মুফিজ উদ্দিন (১৭)।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধৃত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য উখিয়াথানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer