প্রকাশিত: ২৮/১২/২০১৮ ২:৫২ পিএম

উখিয়া প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।গত শনিবার থেকে উখিয়ার ২৩টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২৬৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া-টেকনাফ নির্বাচনী এলাকাসমূহে রোহিঙ্গারা যাতে অবাধে চলাফেরার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য ২৮-৩০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়া-আসার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই তিনদিন খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে রোহিঙ্গাদের যাতে বিড়ম্বনার শিকার হতে না হয়, সেজন্য উপজেলা পরিষদে মজুদ ত্রাণসামগ্রী ইতিমধ্যে ক্যাম্পে সরবরাহে সংশ্নিষ্টদের নিদের্শ দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার সুযোগে ভোট কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বিনষ্টে যে কেউ সুযোগ নিতে পারে। একটি মহল নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, উখিয়ার ৪৫টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় বৈধ অস্ত্র জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ প্রতি রাতে সন্দেহভাজন এলাকাসমূহে অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা আত্মগোপন করায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

ওসি জানান, উখিয়ায় শান্তিপূর্ণ ভোটের জন্য রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩টি রোহিঙ্গা ক্যাম্পে ২৬৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer