প্রকাশিত: ১৭/০৫/২০২২ ১০:১০ এএম

১ লাখ ৭৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৫ মে) রাতে কক্সবাজার জেলার উখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ঢাকার র‌্যাব-৩ এর একটি দল।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. জানে আলম (২৬)। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে।

সোমবার (১৬ মে) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবার বড় একটি চালান কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিজ বাড়িতে মজুত করে রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মে) বিকেল থেকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে মাদক ব্যবসায়ী জানে আলমকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ এবং বসতবাড়ি তল্লাশি করে একটি সাদা বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানে আলম জানান, তিনি পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...