প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ৭:২৫ এএম
ফাইল ছবি

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।১৮ জুন দুপুর দেড়টার দিকে কক্সবাজার মুখী একটি টমটম গাড়ীকে সন্দেহজনক ধাওয়া করে কাস্টমস স্টেশন এলাকা থেকে আটক পূর্বক তল্লাশী চালিয়ে টমটমে অভিনব কায়দায় লোকানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং চালক কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল দরগার ডেইল গ্রামের নুর মোহাম্মদের ছেলে রায়হান উদ্দিন(২০) কে আটক করা হয়।

এ সময় টমটম গাড়ীটিও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবা ও জব্দ টমটমের মুল্য ৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন আটক অভিযানে নেতৃত্ব দেওয়া শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মারুফুর রহমান।আটক অভিযানে পুলিশের সহকারী উপ-পরিদর্শক জহিরুল হক সহ সঙ্গীয় ফোর্সরা সাথে ছিলেন।উদ্ধার ইয়াবা, ধৃত আসামী ও জব্দ টমটমের ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...