প্রকাশিত: ২৯/০২/২০২০ ১১:১৩ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় মরিচ্যা বাজারে সিএনজি সহ ৫ জন রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে।২৯শে ফেব্রুয়ারি শনিবার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনজুর আলম ও যুবনেতা গিয়াসের নেতৃত্বে একটি সিএনজি গাড়িকে ধাওয়া করে মালেশিয়াগামী মহিলা ভিকটিম সহ আটক করে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। মানবপাচারকারী দালালরা মনজুর আলম মেম্বার ও কমিউনিটি পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়। ভিকটিমদের কাছ থেকে জবানবন্দি নিলে তারা বলেন,বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে মালেশিয়া নিয়ে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের কৌশলে নিয়ে আসে। মনজুর আলম মেম্বার উখিয়া থানা অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে সিএনজি ড্রাইভারসহ রোহিঙ্গা মহিলাদের থানায় সোপর্দ করেন। মনজুর আলম মেম্বার জানান, স্থানীয় ও রোহিঙ্গা মানবপাচারকারীরা মিলে মানবপাচার ব্যবসা চালিয়ে যাচ্ছে। সবাইকে আইনের আওতায় আনতে অফিসার ইনচার্জকে অনুরোধ করেন। উখিয়া থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ বলেন, মানবপাচার মামলা দিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।মানবপাচার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer