প্রকাশিত: ০৮/১১/২০২১ ৮:০৮ এএম
Single Page Top

কক্সবাজারের উখিয়া পালংখালীতে সাড়ে ৩ লাখ ইয়াবা, বিদেশি মদসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার রাতে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৮), পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রেয়াজুল করিম বাপ্পী (১৮), বটতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মোল্লা (২২) এবং মৃত সোনা আলীর ছেলে জয়নাল উদ্দিন (২৬)।

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকষ একটি দল বড় ধরনের মাদকের চালান পাচারকালে উখিয়ার পালংখালী গয়ালমারা এলাকার গুরা মিয়ার বাড়িতে অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৫ ক্যান বিয়ার এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত বাড়ির মালিক গুরা মিয়াকে পলাতক আসামি করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ও বিদেশি মদসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর কর হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer