প্রকাশিত: ১৫/০২/২০১৭ ১১:২০ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পালংখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহলদানকালে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমান সুখি বড়ি সহ একজন আটক করেন। গতকাল বুধবার দুপুরে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়েছে। জব্দকৃত মূল্য ১১ লক্ষ ৬৭ হাজার টাকা হলে বিজিবি জানিয়েছেন। পালংখারলী বিওপির হাবিলদার গোলাম মওলার নেতৃত্বে একদল বিজিবি বুধবার রাতে নলবনিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় টহলদান করলে ৩৮ হাজার ৯শত পাতা সুখি বড়ি সহ একজনকে আটক করেন। আটককৃত যুবক পালংখালী ইউনিয়নের আন্জুমান পাড়ার মো: জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন(১৮)। দুইজন পলাতক রয়েছে বলে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।স্থানীয় এলাকাবাসী বলেছেন,উখিয়ার পালংখালী ইউনিয়নের জনৈক জামায়াত নেতা ডা: কবির আহাম্মদ দীর্ঘদিন ধরে মিয়ানমারে সুখি বড়ি পাচার করছে। এসব অবৈধ ব্যবসা করতে এখানকার এক প্রভাবশালীর সাথে রয়েছে গভীর সখ্যতা।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...