প্রকাশিত: ০৬/০২/২০২২ ৭:১১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে শীতার্ত দরিদ্র প্রতিবন্ধী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।
এ সময় সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক প্রতিবন্ধী সোসাইটির নেতৃবৃন্দ ও সমাজসেবা অফিসের কর্মরত অফিসার উপস্থিত ছিলেন ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সমাজ সেবা অফিসের ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিম খানার ৫৮ জন এতিম শিশু ও ৪৮ জন প্রতিবন্ধী ব্যাক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer