প্রকাশিত: ১৮/১১/২০২১ ১:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও একই এলাকার মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবদুস সালাম কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করে।

এদিকে আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্র অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...