প্রকাশিত: ২৪/০১/২০২২ ২:২৮ পিএম

উখিয়া থানার বালুখালী এলাকা হতে এক ভূয়া র‍্যাবকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গ্রেফতারকৃত হলেন আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩০)।

সোমবার ২৪ জানুয়ারী সকালে অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

এসময় তিনি জানান,কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নস্থ বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র‍্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে মর্মে জানা যায়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই এর লক্ষ্যে গত রোবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব-১৫ এর এক আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়ণের চেষ্টাকালে একজন ভুয়া র‍্যাবকে গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃ আসামীর দেহ তল্লাশী করে একটি ভূয়া র‍্যাব আইডি কার্ড,একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন,একটি স্বর্ণের রিং এবং নগদ ৪,১০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...