প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৭:৪৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী গয়ালমাড়া এলাকা থেকে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১৫।এক মেইল বার্তায় র‌্যাব-১৫ জানায়,৫ সেপ্টেম্বর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী গয়ালমাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী ঘুনারপাড়ার শফিক আলমের পুত্র মোঃ ইসকান্দার(১৯)কে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

র‌্যাব-১৫ আরও জানায় গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...