প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৭:১৪ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আর এম সাইফুল ইসলামের শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, মরহুম আর এম সাইফুল ইসলাম ছিলেন, এতদাঞ্চলের শিক্ষা বিস্তারের অগ্রদূত। তিনি শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না তিনি একজন দেশপ্রেমিক ও ছিলেন। তিনি আজীবন শিক্ষকতার মহান আদর্শকে ধারন করে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। শুধু তাই নয়, তিনি শিক্ষার মান উন্নয়ন ও মানুষ গড়ার কারিগর হিসাবে স্বরনীয় হয়ে থাকবেন। তার এ শূন্যতা পূরন কখনো পূরন হবার নয়।

গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত শোক সভা ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার শর্মা, জিয়াউল হক আজাদ, মরহুমের ছোট ছেলে তরিকুল ইসলাম হিমু, আবু বক্কর ছিদ্দিক, খুরশেদ আলম, সাইদুল আমিন টিপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল আলম জাহেদ, শামশুল আলম, হাবিবুর রহমান, মওলানা আব্দুস ছালাম, মৌসুমী বড়–য়া, কহিনুর আকতার, আছমা ফেরদৌস, অলক দাশ, আব্দুল আলিম, মোঃ আরিফ, নির্মল রাজ, ছাত্রলীগ নেতা সাহজাদা জাহেদ, মোঃ আরফাত, সাদেক হোসেন খোকা, মুছা কলিম উল্লাহ প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাকিল মোহাম্মদ রিয়াদ ও সাধারন সম্পাদক ফরিদুল আলম ফরিদ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...