প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ১১:৪২ পিএম

নিজস্ব প্রতিনিধি ::
মানবপাচারে বাধা দিতে গিয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে উসমান গনি নামের এক ব্যক্তি। গুরুতর আহত সে এখন সদর হাসপাতালে চিকিংসাধীন।

জানা গেছে,কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মারমেইড পয়েন্টে গত ১৬ মে রাত ৯ টার দিকে মালেয়শিয়া পাচার করার জন্য ২০ জন মহিলা ও ১৫ জন যুবককে জড়ো করে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের চিস্থিত মানবপাচারকারী সেলিম ও আলমগীর। পাচারকারী চক্র মহিলা ও যুবকদের মাছ ধরার বোটে তোলার সময় বাধা প্রধান করে সেখানে মাছ ধরতে যাওয়া স্থানীয় পেঁচারদ্বীপ গ্রামের মোজাফফর বাধা প্রধান করে পুত্র উছমান গনি। এতে ক্ষীপ্ত হয়ে মানবপাচারের হোতা সেলিম ও আলমগীর বাধা হয়ে দাঁড়ানো উসমান গনি ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপূরী কুপিয়ে আহত করে মহিলা ও যুবকদের বোটে তোলে দেয়। এতে উসমান গনির মাথা ও শরীরে গুরুতর জখম হয়। খবর পেয়ে স্থানীয় জনগণ উসমান গনিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পাশাপাশি পাচারকারী সেলিম ও আলমগীরকে গনধোলাই দিয়ে হিমছড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। কিন্ত অদৃশ্য কারনে ঐ দিন রাতে আধারেই পুলিশ পাচার কারীদের ছেড়ে দেয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে হিমছড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর মানবপাচারের কথা অস্বীকার করে বলেন,আমি যতদূর জানি সেখানে ঐদিন রাতে মাছ ধরা নিয়ে মারামারি হয়েছে। মানবপাচারকারী সন্দেহে স্থানীয় জনগন ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের ভাই ফরিদ সাহেবের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer