প্রকাশিত: ০৭/০২/২০১৯ ৮:৩৫ পিএম , আপডেট: ০৭/০২/২০১৯ ৮:৩৬ পিএম

ফারুক আহমদ::
এসএসসি পরীক্ষায় ভূল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় উখিয়ায় দুই কেন্দ্র সচিবকে অব্যহতি দিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড। অব্যহতি প্রাপ্তরা হল পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক এবং উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব রোকেয়া খানম। এ দিকে উখিয়ায় দুইটি পরীক্ষা কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারী বাংলা প্রথম পত্র বিষয়ে ভূল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের উখিয়া নিউজ ডটকমে প্রকাশিত হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘটনাটি খতিয়ে দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে। সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা গত ৩ ফেব্রুয়ারী উখিয়ার পালং আর্দশ উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। পরির্দশন কালে তারা সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শক, পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। এদিকে, শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে আমিমুল এহসান মানিককে অব্যহতি দিয়ে তার পরির্বতে মো: ইদ্রিস মিয়াকে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রর কেন্দ্র সচিব ও রোকেয়া খানমকে অব্যহতি দিয়ে তার পরির্বতে ফাতেমা জাহান চৌধুরীকে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রর কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বশীল সূত্রে জানা যায়, ইংরেজী প্রথম পত্র বিষয়ের পরীক্ষায়ও ভূল প্রশ্নপত্র পাওয়া গেলেও কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নজরদারীর কারণে পরীক্ষার্থীরা বেঁচে যায়। শিক্ষকরা জানান, ২০১৭ ও ২০১৮ সালের সিলিবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন প্যাকেটে পাওয়া গেলেও তা রেখে দেওয়া হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer