প্রকাশিত: ২২/০১/২০২২ ৪:৪৭ পিএম

মিথ্যা উপাধি ধারণ করে প্রতারণাপূর্বক চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গ্রেফতারকৃত হলেন মো.নুরুল ইসলাম এর মোহাম্মদ ইসমাইল (৪১)।

শনিবার ২২ জানুয়ারী বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

এসময় তিনি জানান,কক্সবাজারের উখিয়া থানার কোর্ট বাজারস্থ জমজম মার্কেটের ২য় তলায় দন্ত চিকিৎসা কেন্দ্র নামীয় চেম্বারে প্রকৃত ডাক্তার না হয়েও একজন স্বীকৃত ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই এর লক্ষ্যে গত শুক্রবার ( ২১ জানুয়ারি রাত সাড়ে আটার দিকে র‍্যাব-১৫ এর এক আভিযানিক দল বর্ণিত চেম্বারে হাজির হয়ে নিকট ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় আভিযানিক দল দন্ত ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী বর্ণিত ব্যক্তিকে আটক করে।

এসময় উক্ত চেম্বার হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৬টি ডিজিটাল সিল,প্রেসক্রিপশন ৬০ পাতা,২৪ টি ছোট প্লাষ্টিকের শিশির ভিতর রক্ষিত দন্ত চিকিৎসায় ব্যবহৃত উপাদান, দন্ত চিকিৎসায় ব্যবহৃত স্টিলের তৈরী ৩৪টি সরঞ্জাম জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...