প্রকাশিত: ০২/১১/২০১৬ ৯:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ায় গলায় ফাঁস খেয়ে বয়োবৃদ্ধ আবদুস ছালাম নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার ভোর ৫ টার দিকে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। সে জালিয়াপালং ইউনিয়নের পূর্ব দক্ষিণ ডেইলপাড়া গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুস ছালাম তার ছেলেকে পাওনা ২০ হাজার টাকা পরিশোধ করার জন্য জমি বিক্রির প্রস্তুতি নিলে স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে ঘরের নিজ দিয়ে বয়ে যাওয়া ছড়ার উপর কাঁঠাল গাছে ফাঁস খেয়ে আত্মহত্যা করে। উখিয়া সহকারি পুলিশ সুপার আবদুল মালেক মিয়া, ওসি (তদন্ত) কায়কিসলু ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...