প্রকাশিত: ২৭/১২/২০১৮ ১২:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বুধবার উখিয়ায় ব্রাকের ওয়াশ কর্মসূচির চ্যারিটি প্রকল্পের অর্থায়নে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়,কুতুপালং উচ্চ বিদ্যালয় ও আবুল কাশেম নুর জাহান চৌধুরী বিদ্যালয়ে নির্মিত ছাত্রছাত্রীদের জন্য পৃথক ওয়াশ জোন ও ল্যাট্রিনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার বদরুল আলম,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজি,কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ মান্নান,আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির ও ব্রাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষকগন। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন,নির্মিত হ্যান্ড ওয়াশ জোন ও ল্যাট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন ও রক্ষানাবেক্ষনের উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে স্কুল ক্যাবিনেটের সদস্যদের দ্বায়িত্ব ভাগ করে দিয়ে জোড়লো ভূমিকা রাখার আহবান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...