প্রকাশিত: ১৪/০৮/২০২১ ১০:৪২ এএম

উখিয়ায় ১ লক্ষ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যগণ। এসময় কাউকে আটক করা হয়নি। তবে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান চালায় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ। কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় টহলদল আত্মরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ী গহীন জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।আলী হায়দার আজাদ আহমেদে আরো জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...