প্রকাশিত: ০৭/০৪/২০২২ ৪:০৩ পিএম , আপডেট: ০৭/০৪/২০২২ ৪:৫৫ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ইয়াবাসহ আটক আসামীকে বিজিবির কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে মাদক কারবারিরা। ছিনিয়ে নেয়া আসামীর নাম মো. বখতিয়ার। এসময় হাতিয়ে নেয়া হয় উদ্ধারকৃত ৮০ হাজার ইয়াবাও।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনটার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

ফাইল ছবি

ছিনিয়ে নেয়া আসামী বখতিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার পশ্চিমের এলাকা দিয়ে প্রবেশ করবে ইয়াবার একটি চালান। এমন খবরে অভিযানে যায় পালংখালী বিওপির একটি দল। সীমান্ত দিয়ে সার পথে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার পথে পূর্ব ফাঁড়ির বিল এলাকায় পৌছালে বখতিয়ারের সহযোগীরা নারী-শিশুদের ব্যবহার করে হামলা চালায় বিজিবির উপর। এসময় আসামী বখতিয়ার ও উদ্ধারকৃত ইয়াবা ছিনিয়ে নেয় তারা। এসময় বিজিবির টহলদলের একাধিক সদস্য আহত হয়েছে।

আহতদের বিজিবির রামু সেক্টরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া হাতকড়া উদ্ধারে বিজিবি চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer