প্রকাশিত: ০৬/১০/২০২০ ২:১৬ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

ফাইল ছবি

উখিয়ার পৃথক অভিযানে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম বাবুল মিয়া (৩০)।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্ত এলাকা ও কক্সবাজারগামী সড়কে অভিযান চালানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসার খবরে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির গোল ডেবার নামক স্থানে অভিযান চালানো হয়। পরে মিয়ানমার থেকে ইয়াবা পাচারকারীরা অনুপ্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা টহলদলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে টহলদল আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজাদ আহমেদ বলেন আরো বলেন, একই সময়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে আনুমানিক ৪২ হাজার টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবাসহ বাবুল মিয়া নামে একজন পাচারকারীকে আটক করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...