প্রকাশিত: ২১/০৪/২০১৯ ২:১১ পিএম , আপডেট: ২১/০৪/২০১৯ ৭:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় বাড়তি দামে মাংস বিক্রির দায়ে ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উখিয়া ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম আলাদা অভিযানে এ অর্থদণ্ড দেন।
ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, রত্নাপালং ইউপির হারুন মার্কেট, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনার পাড়া বাজার অভিযান চালানো হয়। অভিযানে গরু ও মহিষের মাংসের কেজি সাতশত টাকা বিক্রির দায়ে হারুন মার্কেট চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, উখিয়া সদর বাজার, কুতুপালং, বালুখালী বাজারে অভিযান চালিয়ে সাত মাংস ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...